ভালুকায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা উপজেলার শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভালুকা, ময়মনসিংহের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত দাতা সদস্য এ কে এম হাবিবুল্লাহ কমল, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সাইদা হাসমা, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম ও মো. শাহীন আহমেদ, সিনিয়র শিক্ষক সফিউল্লাহ লিটন, আজীবন দাতা আসাদ উল্লাহ, আব্দুল আলিম, প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মঞ্জুর মাহমুদ, ইমরান মোল্লা, হাবিবুল্লাহ জিহাদি, সফিউল্লাহ ও রিয়াজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মোল্লা, মো. রমজান আলী, আব্দুল কাদের বাবুল, আব্দুল মান্নান মোল্লা, শিরিনা আক্তার, আব্দুল সালামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার এ উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































